1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

দুগ্রুপের সংঘর্ষে বিএনপির ইউনিয়ন সভাপতি নিহত

Seejan Ahmed
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে
নিহত বিএনপি নেতা আবুল হাসান রতন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে  দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন।

রবিবার, ১২ জানুয়ারি সকাল ১১টার দিকে তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে এ নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জেরে রবিবার সকাল ১১টার দিকে দুপক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ ৫ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত ডাক্তার রতনকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং