1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

রাজশাহীর বাঘমারায় শীতার্তদের মধ্যে জেলা পরিষদের কম্বল বিতরণ

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

রাজশাহীর বাঘমারা উপজেলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ।

মঙ্গলবার, ৭ জানুয়ারি বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও  রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার, (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন,  বাঘমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম,পল্লী বিদ্যুতের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রায় ৩৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং