1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১ জানুয়ারি ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলে আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাটবাজারে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূইয়া মনি।

ঈশ্বরগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহ্ সৌরভ ও পৌর ছাত্রদলের আহবায়ক তারেক আফরোজ নওশাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রনি রহমান, সদস্য সচিব হারুন অর রশিদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, ঈশ্বরগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান আহমেদ সাদেক প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং