1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ছাত্রলীগ নেতাকে আটকে অভিযান, হামলায় ওসিসহ ৩ পুলিশ আহত

Seejan Ahmed
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

বাগেরহাটে মীর বনি আমীন নামের এক ছাত্রলীগ নেতাকে আটকের অভিযানের সময় হামলার শিকার হয়েছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিন পুলিশ।
আজ দিবাগত রাত ১২ টার দিকে খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে। পরে বানিয়াখালী গ্রামের হারুণ অর রশীদের বাড়ি থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ।
আটক মীর বনি আমীন শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে। পুলিশের দাবি, তিনি রাজধানীর মীরপুর থানা ছাত্রলীগের সভাপতি। এখানে আত্মগোপনে ছিলেন, তার কাছে অনেক লোকজন যাওয়া আসা করতেন।
আহতরা হচ্ছেন: মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান, ওসির দেহরক্ষী কনস্টেবল মো. শাহীন খান ও এএসআই রবিউল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং