1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

নিজেদের মাথা উঁচু রেখেই যুদ্ধবিরতিতে সম্মতি জানাল ইরান

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের পারস্য সভ্যতা ধ্বংস করার হুমকি মিথ্যে প্রমাণিত হলো। ইরানের দেয়া সবগুলো শর্ত মেনে নিতে বাধ্য হলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অনুরোধে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে ইরান। এই চুক্তি ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিতে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’ এক বিবৃতিতে এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছে।

ইরানী গণমাধ্যম মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে ইরানের পক্ষ থেকে বলা হয়, এই যুদ্ধবিরতিকে তারা ‘ইরানের বিজয়’ হিসেবে দেখছে। পরিষদ জোর দিয়ে উল্লেখ করেছে যে, এটি যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তি নয়, বরং স্থায়ী সমাধানের দিকে একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র।

যুদ্ধবিরতির পুরো প্রক্রিয়াটি সফল হয়েছে পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতায়। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই অস্থায়ী বোঝাপড়া সম্পন্ন হয়। ইরানের বিবৃতিতে পাকিস্তানের এই ভূমিকার জন্য দেশটির প্রশংসা করা হয়েছে।

সম্পাদিত চুক্তি অনুসারে, স্থায়ী যুদ্ধবিরতি ও অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে ইসলামাবাদে। আগামী শুক্রবার থেকে এই বৈঠক শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। উভয় পক্ষের প্রতিনিধিরা সেখানে মুখোমুখি বসে দীর্ঘমেয়াদি শান্তির উপায় খুঁজবেন।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই চুক্তিকে ইতিবাচক হিসেবে তুলে ধরলেও সতর্ক করে বলেছে যে, যুক্তরাষ্ট্রের ওপর পূর্ণ আস্থা নেই। তবে দুই সপ্তাহের এই সময়কালকে কূটনৈতিক সুযোগ হিসেবে ব্যবহার করা হবে জানিয়েছে ইরান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প ইরানের ওপর বড় ধরনের হামলার হুমকি দিয়েছিলেন। পাকিস্তানের অনুরোধে তিনি দুই সপ্তাহের জন্য সেই হামলা স্থগিত করেন। বিনিময়ে ইরান হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচলের অনুমতি দিতে রাজি হয়েছে। এই পদক্ষেপ বিশ্বের তেল সরবরাহে স্বস্তি ফিরিয়ে আনতে পারে বলে আশা করা হচ্ছে। যুদ্ধে অস্থির বিশ্বে শান্তির সুবাতাস ফিরে আসবে-এটাই বিশ্বনেতাদের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং