1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

মিঠামইনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ধেবাজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ২৭ নভেম্বর ধোবাজোড়া সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও মিঠামইন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মিঠামইন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার এসো শিখির কো-অডিনেটর  মোহাম্মদ মাহবুবুর রহমান। ধোবাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ নইম উদ্দিনের স্বাগতিক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে আরো  বক্তব্য রাখেন ভরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন ভূঁইয়া, খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান জহির ইয়ার চৌধুরী, চমকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদ মিয়া, ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হোসেন, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জাকির হোসেন, সাংবাদিক মুক্তার হোসেন গোলাপ প্রমূখ।

অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌওলানা আমির উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং