1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

পাকুন্দিয়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে হামলা ও আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইসকনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিষিদ্ধের দাবিতে  পাকুন্দিয়া উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল থেকে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বুধবার,  ২৭ নভেম্বর সন্ধ্যায় পাকুন্দিয়া পৌর সদর পাটমহল  চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশে করে উপজেলা যুবদলের নেতাকর্মীগণ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের মঠখোলা রোড, কলেজ রোড, মির্জাপুর রোড পাঠ মহল শেষ হয় ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান খান সুমন, সাধারণ সম্পাদক রাকিবুল আলম ছোটন, যুগ্ন আহ্বায়ক মোস্তফা কামাল জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন,  যুগ্ন আহ্বায়ক এমএ এ মোমিন ,পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক বাছির উদ্দিন বাছির ,জাসাস আহ্বায়ক আকরাম হোসেন কাজল , মাজহারুল ইসলাম এংরাজ প্রমুখ ।

সমাবেশে বক্তারা দ্রুত এই সমস্যার সমাধান এবং সাইফুল ইসলামের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং