1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

নান্দাইলে মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ পুরষ্কার পেলেন ওসি ফরিদ আহমেদ

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ আহমেদ জেলা পুলিশের শ্রেষ্ঠ পুরষ্কার পেয়েছেন। জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণাকারী ওসি ফরিদ আহমেদ মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন। 

রবিবার, ২৪ নভেম্বর ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মিটিংয়ে ময়মনসিংহ বিভাগীয় ময়মনসিংহ রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মো. আশরাফুর রহমান এবং ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম এর হাত থেকে এ শ্রেষ্ঠ  পুরষ্কার গ্রহণ করেন। 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বলেন, এ অর্জন আমার একার নয়, এটা আমার থানার স্টাফসহ নান্দাইলের সচেতন নাগরিকের। এছাড়া এটা আমার অন ডিউটি।  জুয়া ও মাদকের বিরুদ্ধে আমার জিরোটলারেন্স অব্যাহত থাকবে। জুয়াড়ি, মাদক সেবন ও মাদককারবারী সে যেই হোক না কেন? তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং