1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

নেত্রকোনায় দ্রুত বিচার মামলায় পলাতক আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সংঘটিত হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার পলাতক এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার  কামরুল হাসান ভূইয়া (৫০) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দিগদাইর এলাকার মৃত হাবিবুর রহমান ভূইয়ার ছেলে।

শুক্রবার, ১৫ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ময়মনসিংহ শহরের স্বদেশী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. আব্দুল হাই চৌধুরী।

তিনি আরো  জানান, গত ২৮ জুলাই বিকাল অনুমান ৪টার দিকে এজাহারে উল্লেখিত ৪ নং আসামি কামরুল হাসান ভূইয়ার নেতৃত্বে এজাহারনামীয় অপরাপর আসামিসহ অজ্ঞাতনামা আসামিগণ বেআইনি জনতাবদ্ধে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কেন্দুয়া পৌরসভার থানা গেইট সংলগ্ন বাদির মালিকানাধীন “তানজিম শপিং পয়েন্ট এন্ড গিফট কর্নার” নামীয় দোকানের সামনে এসে বাদির দোকান ঘরে অনধিকার প্রবেশ করে আনুমানিক ৩৪ লাখ টাকার মালামাল লুটপাট ও দোকানে ভাংচুর করে  দোকানের ক্ষতি সাধন ও আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটিয়ে জনমনে ত্রাস সৃষ্টি করে।

ওই হামলার ঘটনায় মো. মোবারক হোসেন(৩০) বাদি হয়ে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র‌্যাব-১৪,সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে । অবশেষে গত শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং