1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কিশোরগঞ্জে কৃষকলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

 

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাইয়ে অভিযান চালিয়ে ইউনিয়ন কৃষকলীগের সভাপতিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. কামাল হোসেন (৪৮) কিশোরগঞ্জ সদর উপজেলার রঘুনন্দরপুর এলাকার মো.  সাইদুর রহমানের ছেলে ও বৌলাই ইউনিয়ন কৃষকলীগের সভাপতি। তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মামলার এজহারভূক্ত আসামি।  

মঙ্গলবার, ৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার লঘুনন্দনপুর বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. আব্দুল হাই চৌধুরী।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ৪ অগাস্ট  বেলা অনুমান  ১টার দিকে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন খরমপট্টি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে এবং এতে অনেক ছাত্র-জনতা গুরুত্বর আহত হয়।

 হামলার ঘটনায় মো. সাজ্জাদ হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর র‌্যাব-১৪,সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং