1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

ইটনায় কাজ শেষ হতে না হতেই ভেঙ্গে পড়লো বিদ্যালয়ের গেইট

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

 

কাজ শেষ হতে না হতেই ভেঙ্গে পড়েছে ইটনা মধ্যগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটের দরজা। ঠিকাদার প্লাস্টার না করেই রঙের কাজ শেষ করেছে। কাজের  বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন।

সরেজমিনে পরির্দশন করে স্কুলের চারদিকে বাউন্ডারির প্রত্যেকটি পিলারের  উপরে রড বের হয়ে থাকতে দেখা গেছে। মূল গেইটে স্কুলের নাম লিখার কথা থাকলেও তা লিখা হয়নি।

অসম্পন্ন কাজ সম্পর্কে ইটনা উপজেলা প্রকৌশল অফিসে যোগাযোগ করে কোনো কাজ হচ্ছে না বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ বিষয়ে ইটনার উপ-সহকারী প্রকৌশলী মো. হাবিব উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছু কিছু জায়গায় প্লাস্টার করা সম্ভব না হওয়ায় রং করা হয়েছে। মূল গেইটটি লাগানোর পর ভেঙ্গে গেছে। তা খুব দ্রত মেরামত করা হবে । স্কুলের নামও গেইটে লেখা হবে বলে জানান তিনি। স্কুলে যে পরিমান কাজ বাকি রয়েছে ৫০ হাজার টাকা খরচ করলেই সব কাজ সর্ম্পূণ হবে বলে জানান উপ-সহকারী প্রকৌশলী। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং