1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে হোসেনপুরের যুবক নিহত

স্টাফ রিপোর্টার,  হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

                                                              
মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে মো. আলাল উদ্দিন (২৮) নামে হোসেনপুরের এক  যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার, ৩০ অক্টোবর দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আলাল উদ্দিন (২৮) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ মাস আগে পরিবারের সুখ ও জীবিকার তাগিদে মো. আলাল উদ্দিন (২৮) মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে ভালোভাবেই চলছিল আলালের প্রবাস জীবন। বুধবার  দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় কাজ করার সময় একটি ভবন থেকে পড়ে গুরুতর আহত হন আলাল। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে সেখান থেকে আলালের মৃত্যুর খবর বাংলাদেশে গ্রামের বাড়িতে জানানো হয়। এ খবর জানার পর থেকে পারিবারে চলছে শোকের মাতম।

পরিবারের পক্ষে নিহত মো. আলাল উদ্দিনের ছোট ভাই মো. জালাল উদ্দিন বিডিচ্যানেল ফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং