1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ত্রিশালে পৌর কর্তৃপক্ষের উদাসহীনতায় মহাসড়কে ময়লার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

মো. মনির হোসেন,স্টাফ রিপোর্টার, ত্রিশাল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশাল পৌরসভার সব ময়লা আর্বজনা বর্জ্য ফেলার কারণে দুর্গন্ধে পথচারীদের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী অভিযোগ দিলেও পৌর কতৃপক্ষ কোন কোন উদ্যোগ নেয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে ত্রিশাল পৌরসভা হওয়ার পর থেকে প্রতিদিন ৫/৬ ট্রাক ময়লা ট্রাক দিয়ে এনে পৌর শহরের নওধার সুতিয়া নদীর সেতুর পাশে ফেলা হতো। এরপর থেকেই নদীর পাড় ভরে গিয়ে ময়লার স্তুপ গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর পড়তে থাকে। এখন মহাসড়কের দুই পাশে ময়লা ফেলার কারণে দুর্গন্ধে পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছে। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের নাকে হাত দিয়ে চলতে হয়। নওধার সুতিয়া নদীর অদূরে ইতকান মাদ্রাসা, মাইক্রোবাস স্ট্যান্ড, ত্রিশাল বিদ্যুৎ অফিস ও সাব স্টেশন এবং ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত। দুর্গন্ধ সহ্য করেই বাস করতে হচ্ছে ওই এলাকার লোকজনকে। ত্রিশাল পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা নাজমুল হক জানান, এই পথে চলতে আমাদের খুব অসুবিধা হয়। কোথাও যেতে গেলে নাকে হাত চেপে চলতে হয়। আমরা এ জন্য পৌরসভায় অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়নি পৌর কৃর্তপক্ষ।

এ ব্যাপারে ত্রিশাল পৌরসভার নির্বাহী অফিসার নওশীন আহমেদ জানান পৌরসভার ময়লা ফেলার জন্য নিজস্ব কোন জায়গা নেই তাই নদীর পাড়ে সরকারী পতিত জায়গায় ময়লা ফেলা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং