
কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌরসভা চত্বর যুবদলের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২৭ অক্টোবর বিকেলে ৫টায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বিত করেন পাকুন্দিয়া উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান খান সুমন । প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সিনিয়র সহ-যুগ্ম আহ্বায়ক তৌফিকল ইসলাম , যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি আতিকুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সাওার, পৌর বিএনপি সভাপতি এস,এম মিনহাজ উদ্দিন, জেলা যুবদলের সদস্য বুলবুল আহমেদ, যুবদল যুগ্ন আহবায়ক মোস্তফা কামাল জুয়েল, যুবদরের যুগ্ম আহবায়ক খুশিদ উদ্দিন,যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আমির খসরু, যুবদলের যুগ আহ্বায়ক মোঃ আমিনুল হক জজ,যুবদল নেতা মাজহারুল ইসলাম এংরাজ, জেলা যুবদল নেতা আল মামুন।
সভা পরিচালনা করেন যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক মো. রাকিবুল আলম ছোটন। এর আগে উপজেলা বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌরসভা ভবন চত্বরে জড়ো হন যুবদলের নেতা-কর্মী। পরে স্বেচ্ছায় রক্তদান করেন দলের নেতাকর্মীরা। এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
Leave a Reply