1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

রাষ্ট্রপ্রতি সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে নান্দাইলে বিএনপি’র মশাল মিছিল 

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহের নান্দাইলে বিএনপি,  অঙ্গ ও সহযাগী সংগঠনের উদ্যোগে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২২ অক্টোবর সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি’র সদস্য ও নান্দাইল পৌর বিএনপি’র সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে উক্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাবেক পৌর মেয়র পিকুলের বাসভবনের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিএনপি নেতাকর্মীরা তাদের বক্তব্যে রাষ্ট্রপ্রতি সাহাবুদ্দিনের দ্রুত পদত্যাগের দাবিসহ ছাত্রলীগ নিষিদ্ধের জোর দাবি জানায়।

এসময় ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য এ.এফ. এম আজিজুল ইসলাম পিকুল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূইয়া বিপ্লব, উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, বিএনপি নেতা বাবু পল্লব রায়, সাবেক ছাত্রদল নেতা আকরাম হোসেন ফেরদৌস, ছাত্রদল নেতা এহতেশামুজ্জামান নিহাদ প্রমুখ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং