1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলাকারী দানাপাটুলি ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আকরামকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. আকরাম কিশোরগঞ্জ সদর উপজেলার ঘাগলাইল এলাকার মো. আব্দুল কদ্দুসের ছেলে।

সোমবার, ১৪ অক্টোবর রাত পৌনে ৯টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা মামলায় ৩৯ নং এজহার নামীয় আসামি।

মো. সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেছিলেন।

এ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানিয়েছেন, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।

গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং