1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

নান্দাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, গোডাউনের ৪০ লাখ টাকার মালামাল ছাই

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ জনীত অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর গোডাউন ভস্মীভূত হয়েছে। এতে সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী আনোয়ারুল হক বাপ্পীর ৪টি গুদাম ঘর, ১টি পিকআপ গাড়ী, ১টি মোটরসাইকেলসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে এবং আরমান মিয়া (৩০) নামে একজন পিকআপ  চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার, ১৫ অক্টোবর বেলা সাড়ে ১১ টার সময় নান্দাইল উপজেলা সদরের নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বাপ্পীর গ্যাস সিলিন্ডারের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে,  গোডাউনে থেকে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে একটি পিকআপে গ্যাস সিলিন্ডার উঠিয়ে পিক-আপটি স্টার্ট দেওয়া মাত্রই কোন একটি গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে গিয়ে হয়ে বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী আনোয়ারুল হক বাপ্পি পিকআপ গাড়ি থেকে দ্রুত নিরাপদে নেমে যান। কিন্তু পিকআপ গাড়ির ড্রাইভার আরমান মিয়া গাড়ি থেকে নামার সময় তার শরীরে  আগুনের তাপ লাগার ফলে আহত হন। পরে তাকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ এবং নান্দাইল ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে জনসাধারণের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

ব্যবসায়ী মোঃ আনোয়ারুল হক বাপ্পী ঈশ্বরগঞ্জ উপজেলার মুধুপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি নান্দাইল উপজেলা সদরের মেজাবাহ উদ্দিন ওরফে হারুন অর রশিদের গোডাউন ভাড়া নিয়ে গ্যাস সিলিন্ডারের ব্যবসা পরিচালনা করতেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম অগ্নিকাণ্ডে  ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেন।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং