1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

ইটনায় নয় মাস ধরে শূন্য উপজেলা নির্বাহী অফিসারের পদটি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৩৬৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার পদটি শূন্য রয়েছে  ৯ মাস যাবৎ। উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রিয়াদ গত ১৮ই ফেব্রুয়ারি বদলি জনিত কারণে চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ইটনা উপজেলা নির্বাহী অফিসারের পদটি শূন্য হয়ে রয়েছে। এর পর থেকে কোন সময় ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার হিসাবে ইটনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হোসেন ও মো. তারিকুল আলম নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন। তারা দুইজনই বদলি জনিত কারণে চলে যাওয়ার পর, কোন সময় পার্শ্ববতী উপজেলা মিঠামইনের উপজেলা নির্বাহী অফিসার আবার কোন সময় অষ্টগ্রামের নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইটনা উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করে আসছেন।

ইটনা উপজেলার গুরুত্বপূর্ণ  দুটি পদ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)’র পদ শূন্য থাকায় অনেকাংশে স্থবির হয়ে পড়েছে উপজেলার কার্যক্রম।

ইটনার হারুন মিয়া ও ধনপুর ইউনিয়নের ঝুটন গোপ বলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার না থাকায় নামজারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হচ্ছে না। তাই অনতিবিলম্বে ইটনা উপজেলায়, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন দেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি রাখেন এলাকার সচেতন মহল।

এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খানের কাছে জানতে চাইলে তিনি বিডিচ্যানেল ফোরকে জানান, উল্লেখিত দুইটি পদে পদায়নের জন্য আমি লিখিত ও মৌখিকভাবে বিভাগীয় কমিশনার স্যারকে জানিয়েছি। আশা করি দ্রুত দুটি পদে পদায়ন সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং