1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৭ জন। একই দিন ছাড়পত্র দেয়া হয়েছে ২১ জন রোগিকে। মঙ্গলবার, ৮ অক্টোবর বিকেলে সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৫৯ জন আর একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ২১৮ জন রোগি।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানান, জেলার ৪টি হাসপাতালে বর্তমানে ৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগি চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, কিশোরগঞ্জ জেনারেল (সদর) হাসপাতালে ১৫জন, নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও করিমগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ডেঙ্গু রোগি চিকিৎসাধীন রয়েছেন। জেলায় ডেঙ্গু আক্রান্ত কোন ব্যক্তির মৃত্যু হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং