1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

হোসেনপুরে মাইক্রোবাস খাদে পড়ে প্রবাসীর পরিবারের ৪ জন আহত

উজ্জ্বল সরকার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে মাইক্রোবাস খাদে পড়ে প্রবাসী এক পরিবারের ৪ জন আহত হয়েছে। 

সৌদি প্রবাস থেকে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। শনিবার, ১৪ সেপ্টেম্বর ভোর ৫.৩০ এর দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখলা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ 

স্থানীয় সুত্রে জানা যায়, এদিন রাতে উপজেলার ডাংরী এলাকার মো. রিপন মিয়া দীর্ঘদিন পর সৌদি আরব থেকে দেশে পাড়ি জমান। পরে,ভোরে পরিবারের লোকজন ঢাকা থেকে একটি মাইক্রোবাস যোগে তাকে বাড়িতে নিয়ে আসছিলেন। মাইক্রোবাসটি হোসেনপুর-নান্দাইল সড়কের মাধখোলা চৌরাস্তায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি

খাদে পড়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে গাড়িটি উদ্ধার করে। হোসেনপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং