1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ইটনায় জামায়াতে ইসলামীর পথসভা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

 

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটনা উপজেলা শাখার উদ্যোগে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ সেপ্টেম্বর সকাল ১০টায় ইটনা বাজার নদীর পাড় সংলগ্ন মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়।  কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ রমজান আলী বলেন, আর কোন শক্তি এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। তিনি আরও বলেন, গত ১৬ বছর বাংলাদেশে কোন ভোট হয়নি। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সকলে সমান অধিকার ভোগ করবে। বিগত দিনে বাংলাদেশ সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়নি। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই সব শহীদ ও আহত পরিবারের দায়িত্ব আমাদের নিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে ছিল , আছে এবং থাকবে। আওয়ামীগকে উদ্দেশ্যে করে অধ্যাপক রমজান আলী বলেন, জামায়াতকে ভয় দেখিয়ে কোন লাভ নেই। জামায়াতকে যারা নিষিদ্ধ করেছিল ৫ অগাস্ট দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এখন যে আওয়ামী লীগ তা শেখ মুজিবের আওয়ামী লীগ নয়। এটা হলো লুঠপাটের আওয়ামী লীগ। জামায়াতকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। বিগত দিনে জামায়াতের হাজার হাজার নেতাকর্মী মামলার শিকার হয়েছে। তারা শান্তিতে ঘরে ঘুমাতে পারেনি।

ইটনা উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবুল হোসেনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, সাবেক ছাত্র শিবির নেতা অ্যাডভোকেট রোকন রেজা, কিশোরগঞ্জ জেলার জামায়াতের কর্মী কৃষ্ণ চন্দ্র বসাক, কিশোরগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রটারী সামছুল আলম সেলিম, জামায়াত নেতা মোশারফ হোসেন লোকমান, জামায়াত নেতা মাও: আব্দুস সালাম, ইটনা উপজেলা জামায়াতের সেক্রেটারী এ.কে.এম নুরুল্লাহ, হাফেজ আব্দুন নূর প্রমূখ।

পথসভায় ইটনা উপজেলার জামায়াত ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। পথ সভাটি পরিচালনা করেন, ইটনা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা শফিউল আলম।   

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং