1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সিনিয়র সাংবাদিক ডা. মো. সিদ্দিকুর রহমানের দাফন সম্পন্ন

এম এ হান্নান, পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিশিষ্ট সাংবাদিক,  আলোকিত বাংলাদেশ পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক ডা. মো. সিদ্দিকুর রহমানের (৭২) দাফন সম্পন্ন হয়েছে।  

সোমবার, ২ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টায়  নিজ গ্রাম শিমুলিয়া ঈদগাঁ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সোমবার, ২ সেপ্টেম্বর  দুপুর ২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলে এক মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি তিন দশকেরও বেশি সময় দৈনিক বাংলাবাজার, ইনকিলাব, ইত্তেফাক, আলোকিত বাংলাদেশ পত্রিকায়  সাংবাদিকতা ও সাহিত্যক বিষয়ক লেখালেখি করেছেন। ডা. মো. সিদ্দিকুর রহমান  ১৯৫২ সালে তৎকালীন  কিশোরগঞ্জ মহকুমার পাকুন্দিয়া থানার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বহুল আলোচিত শিমুলিয়ার মরহুম পীর মেজর (অব.) মতিউর রহমানের ছোট ভাই।  

তার মৃত্যুতে পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব,পুলেরঘাট আঞ্চলিক প্রেসক্লাব  কমিটির পক্ষ থেকে সংগঠনের  সভাপতি এম সাঈদুল ইসলাম ও সাংবাদিক এম এ হান্নান এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং