1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানকে অপসারণের ৪৮ ঘন্টা সময় দিলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৪৩৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন ও ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাসেলকে অপসারণে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন করিমগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

রবিবার, ১৮ অগাস্ট সকাল ১১ টায় এ দাবীতে করিমগঞ্জ উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করে করিমগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। রবিবার, ১৮ অগাস্ট সকালে  করিমগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের ভেতরে গিয়ে দেখা গেছে, প্রায় সব কক্ষই ফাঁকা। করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন ও ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রাসেল ৫ অগাস্টের পর কার্যালয়ে আর আসেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং