1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

শেখ হাসিনা দেশ ছাড়ায় ইটনায় বিজয় উল্লাস

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

 

দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ায় ইটনা উপজেলা বিএনপি, ইসলামি আন্দোলন চরমোনাই এর দল সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র সমাজের উদ্যোগে আনন্দ মিছিল,  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার, ৬ অগাস্ট ইটনা বাজার নদীর পাড় সংলগ্ন রাস্তার পাশে ইটনা উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীগণকে নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সবাইকে ধৈয্য  ধরার আহ্বান জানান। দুস্কৃতিকারীরা সংখ্যালঘুসহ বিভিন্ন দোকানপাট, সরকারী স্থাপনায় ক্ষতি সাধন করে নিজেদের ফায়েদা লুটার চেষ্টা করবে। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইটনা উপজেলার বিএনপির সভাপতি এস.এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল, ইটনা উপজেলা জামাতের আমীর আবুল হোসাইন, বিএনপি নেতা আবু ছালেক, পলাশ, সালাউদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং