1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

ইটনায় ফাঁসিতে ঝুলে এক কিশোরের আত্মহত্যা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

 

ইটনা উপজেলায় মো. জিহাদ (১৬) নামে এক কিশোর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সে বড়িবাড়ি ইউনিয়নের এন সহিলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। এই বিষয়ে বাচ্চু মিয়া বাদী হয়ে ইটনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

মঙ্গলবার, ১৭ জুলাই রাত ১০ টার কিছু পরে জিহাদ তার বাড়ির বসত ঘরের পশ্চিম পার্শ্বের কাঁঠাল গাছের ডালের সাথে গলায় দড়ি বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর বাড়ীর লোকজন জিহাদকে গাছের ডালে ঝুলতে দেখে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন এসে থানায় খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে জিহাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।  সুরত হাল রিপোর্ট তৈরি করে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য  কিশোরগঞ্জে মর্গে প্রেরণ করে।

এই বিষয়ে বাচ্চু মিয়া বাদী হয়ে ইটনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং