1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

কিশোরগঞ্জের তাড়াইলে সিঁদ কেটে শিশু চুরি, পুলিশের অভিযানে শিশু উদ্ধার

দিলোয়ার হোসাইন নানক, কিশোরগঞ্জ (করিমগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইলে তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ পাঁচপাড়া গ্রাম থেকে আড়াই মাস বয়সের জুনায়েদ নামের একটি শিশুকে চুরির ঘটনা ঘটেছে।

শিশুটির মা সানজিদা সাংবাদিকদের জানান, রাতে খাবারের পর একমাত্র ছেলে জুনায়েদকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রাত ৩ টার দিকে জুনায়েদের কান্নায় ঘুম ভেঙে গেলে আবার খাবার খাইয়ে ঘুমিয়ে পড়েন। ফজরের আযানের সময় ঘুম ভেঙে গেলে দেখতে পান তার পাশে জুনায়েদ নেই। এ সময় দরজা খোলা এবং ঘরের পিছন দিকে সিঁদ কাটা দেখতে পান তিনি।

শিশু জুনায়েদের বাবা সাজ্জাদ হোসেনের বাড়ি চট্রগ্রামে। সানজিদা শিশুপুত্রকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনসুর আলী আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের টিম শিশুটিকে কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ থেকে উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং