1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

হোসেনপুরে বিভিন্ন ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু 

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে। 

বৃহস্পতিবার, ২৩ মে উপজেলার পুমদী ইউনিয়নের বিলচাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১থেকে ৩ নং ওয়ার্ডের উপকারভোগীর লাইভ ভেরিফিকেশন কার্যক্রমের আয়োজন করে উপজেলা সমাজসেবা অফিস। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো : এহছানুল হকের সভাপতিত্বে লাইভ ভেরিফিকেশন কার্যক্রম উদ্বোধন করেন পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল কাইয়ুম। 

এসময় ইউপি সদস্য মোফাচ্ছেল হোসেন, জুয়েল মিয়া, কামরুল ইসলাম ও ইউনিয়ন সমাজকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়,  একই ভাবে উপজেলার সকল ইউনিয়নে লাইভ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করা হবে। 

 জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: এহছানুল হক বিডিচ্যানেল ফোরকে বলেন, লাইভ ভেরিফিকেশন কার্যক্রমের ফলে মৃত ভাতাভোগী এবং পুণ: বিবাহ  করেছেন  এমন বিধবা ভাতাভোগী ব্যক্তিদের শনাক্ত করা যাবে।  এতে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ  সঠিক ভাবে বিতরণ করা করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং