1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে যুবলীগের ভোট প্রার্থনা

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

 

আসন্ন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরমুক্তিযোদ্ধার সন্তান মো.আওলাদ হোসেনের পক্ষে মোটরসাইকেল প্রতীকের সমর্থনে ভোট প্রার্থনা করেছে কিশোরগঞ্জ জেলা যুবলীগের নেতাকর্মীরা।

শনিবার, ৪ মে রাতে জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস বাছির উদ্দিন রিপনের নেতৃত্বে জেলা শহরের পুরানথানা ও গৌরাঙ্গবাজার এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে তারা।

পরে গৌরাঙ্গবাজার এলাকায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে কিশোরগঞ্জ সদর উপজেলার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদপ্রার্থী মো.আওলাদ হোসেনকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান যুবলীগের নেতাকর্মীরা।

এ সময় যুবলীগের নেতাকর্মীরা চেয়ারম্যান পদপ্রার্থী আওলাদ হোসেনের পক্ষে মোটরসাইকেল প্রতীকের সমর্থনে নির্বাচনের দিন বিকাল পর্যন্ত সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তারা।

সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আওলাদ হোসেনের মোটরসাইকেল প্রতীকের সমর্থনে ভোট প্রার্থনায় পৌর আওয়ামীলীগ নেতা সাবেক কমিশনার একেএম শাহজাহান,পৌর আওয়ামীলীগ নেতা ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ফজলুল হক ভূইয়া,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য মোল্লা খাইরুল নোমানী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং