1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ইয়াবাসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ শহরে অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার ওমর মোহাম্মদ ফারুক(৪৫) শহরের হারুয়া সওদাগড় পাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।

বুধবার, ১০ এপ্রিল রাত সাড়ে ৮টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শহরের হারুয়া সওদাগড় পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমের বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।

গ্রেফতার আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং