1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে এনসিপির সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়হান জামান।।
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

সাংগঠনিক কার্যক্রম জোরদারে লক্ষ্যে কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২৬ অক্টোবর বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির ও দিদার শাহসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই আন্দোলনের শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে শুরু হয় সাংগঠনিক আলোচনা পর্ব, যেখানে বক্তারা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মঞ্চের ব্যানারে বিশেষ বক্তা হিসেবে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের নাম থাকলেও তিনি অনিবার্য কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপির কিশোরগঞ্জ জেলা সংগঠক ইকরাম হোসেন।

দুপুর ২টার দিকে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সভায় কিশোরগঞ্জের ১৩টি উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয় নাগরিক পার্টির সংগঠন বিস্তারে কিশোরগঞ্জকে উত্তরাঞ্চলের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং