1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

মিঠামইনে সাউন্ড এন্ড  ডেকোরেটর সমিতির আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া চৌধুরী বাজারে সাউন্ড এন্ড ডেকোরেটর মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ২৪ অক্টোবর  কিশোরগঞ্জ সাউন্ড এন্ড ডেকোরেটরের মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ টিটুর সভাপতিতে ঘাগড়া বাজারের রিয়া ডেকোরেটরের উদ্যোগে শোকসভা ও পূর্ণাঙ্গ কমিটির গঠন উপলক্ষে আলোচনা সভা ও ডেকোরেটর শ্রমিক সোহেল মিয়ার অকাল মৃত্যুতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলার ডেকোরেটর সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন  ঘাগড়া বাজারের বাজার সমিতির সাধারণ সম্পাদক  রতন শিকদার, সাফির উদ্দিন, রিয়া ডেকোরেটরের মালিক জাহাঙ্গীর আলম মিয়া, শামীম মিয়া, মো. সাদেক মিয়া, মোহাম্মদ ইসলাম উদ্দিন, সাদ্দাম মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে মো. জাহাঙ্গীর আলমকে সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে মিঠামইন উপজেলা  কার্যকরী কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং