1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

তাড়াইলে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: নারী আহত, থানায় অভিযোগ

হুমায়ুন রশিদ জুয়েল (কিশোরগঞ্জ তাড়াইল প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন।

গত শুক্রবার, ১৭ অক্টোবর সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত মমতা আক্তার (৩৬) বর্তমানে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত মমতার স্বামী মো. শামীম মিয়া (৫৬) বাদি হয়ে ৭জনকে আসামি করে তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, মো. মস্তুফা মিয়া (৪০), মো. শাহজাহান মিয়া (৪২), পিয়াস মিয়া (১৮), নিয়াশা আক্তার (৩৫), তানিয়া আক্তার (৩০), অনুফা (৪০) ও মাকদুম মিয়া (১৮)।

অভিযোগ ও এলাকা সূত্রে জানা যায়, দু’পক্ষের মধ্যে পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে  সুপারি পাড়াকে কেন্দ্র করে আহত মমতার সাথে প্রতিপক্ষের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাকে খুন করার উদ্দেশ্যে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মমতা আক্তার সহ কয়েকজন আহত হন। আহতদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে আহত মমতাকে দ্রুত চিকিৎসার জন্য তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রোগির অবস্থা আশঙ্ক জনক দেখে কর্তব্যরত চিকিৎক উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার করেন।

ঘটনার পর থেকে ভুক্তভোগীরা জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ নিয়ে থানায় অভিযোগ দিয়ে তারা আইনি সহায়তা চেয়েছেন।

এ বিষয়ে তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান জানান, “আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি, সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং