1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মজিদের মতবিনিময়

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য ও ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মজিদ।

রবিবার, ১৯ অক্টোবর বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।

মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার এম এ মজিদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মিডিয়ার ভূমিকা অপরিহার্য। তথ্যের স্বাধীনতা নিশ্চিত হলে দুর্নীতি ও অপশাসনের জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকদের সঙ্গে বসার সুযোগ পাইনি। কিন্তু আপনাদের লেখনিই রাজপথে আমাদের আন্দোলনের শক্তি জুগিয়েছে। আমি আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই—আগামী দিনেও আপনাদের সহযোগিতা চাই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ইঞ্জিনিয়ার এম এ মজিদ বলেন, আমি ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক। আমার রাজনীতি হবে উন্নয়ন, শান্তি ও ন্যায়ের ভিত্তিতে। জনগণের আস্থা ও ভালোবাসাই হবে আমার সবচেয়ে বড় শক্তি।

সভায় সাংবাদিকরা স্থানীয় পর্যায়ে কাজের চ্যালেঞ্জ, তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা ও নিরাপত্তা বিষয়ে মতামত প্রকাশ করেন। তারা গণমাধ্যমবান্ধব পরিবেশ সৃষ্টিতে সম্ভাব্য জনপ্রতিনিধির সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় জাটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল তালুকদার, তারুন্দিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুল হাকিমসহ নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার এম এ মজিদ মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং