1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ইটনায় গরু চুরি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০

রায়হান জামান।।
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ইটনায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রুমান মিয়া (২১) নামে এক যুবক নিহত ও কমপক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রবিবার,১২ অক্টোবর দুপুর ১২টা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্ৰামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে। তবে আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তারা সিলেটসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত রুমান মিয়া সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত রুমান মিয়া গজারিয়া গ্ৰামের জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্ৰামে দীর্ঘদিন ধরেই জসিম মেম্বার গোষ্ঠী এবং করিম মিয়ার গোষ্ঠীর লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত দুদিন আগে করিম মিয়ার গোষ্ঠীর একজন জসিম মেম্বার গোষ্ঠীর বাড়িতে গরু চুরি করতে এলে স্থানীয়রা তাকে ধাওয়া করে  গরুটি উদ্ধার করেন। বিষয়টা নিয়ে সামাজিক বিচারের পরিবেশ হলে রোববার সকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. দারুল ইসলাম জানান, দুপক্ষের সংঘর্ষে একজন মারা গেছে। আরও ৩০-৪০ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং