1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

হোসেনপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

নিয়োগবিধি সংশোধন,ইন সার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন কিশোরগঞ্জের হোসেনপুরের স্বাস্থ্য সহকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ইপিআই ও আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছেন তারা। 

শনিবার, ৪ অক্টোবর সকাল ৯টা থেকে হোসেনপুর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এই কর্মবিরতি শুরু হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল বারিক,সাধারণ সম্পাদক হবিকুল ইসলাম,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ হুমায়ুন কবীর, স্বাস্থ্য পরিদর্শক মফিজ উদ্দিন,সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. আবুল কাশেম প্রমুখ।

এ সময় স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। তাই বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং