1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

কুলিয়ারচরে ব্রহ্মপুত্র নদে তলিয়ে যাওয়া কিশোরের মরদেহ ৩০ ঘন্টা পর উদ্ধার 

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিম অঞ্চল দিয়ে প্রবাহিত পুরনো ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া কিশোরে মরদেহ ৩০ ঘন্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার, ২ অক্টোবর বিকেল ৫টার দিকে নদের যে স্থানে ওই কিশোর নিখোঁজ হয়েছিল সেখান থেকেই কচুরীপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

মৃত কিশোরের নাম মো. ওয়াসিম মিয়া। সে উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া গ্রামের মো. উসমান মিয়ার পুত্র।

জানা যায়, বুধবার (১ অক্টোবর) সকাল ১০ টার দিকে নিজ বাড়ির উত্তর-পশ্চিম পাশে পুরনো ব্রহ্মপুত্র নদে জাল দিয়ে মাছ ধরতে যায় সমবয়সী ৫ কিশোর। তাদের উদ্দেশ্য ছিল নদ সাঁতরিয়ে নদের ওপারে গিয়ে মাছ ধরবে। পরে পানিতে নেমে সাঁতরে কিছুদুর যাওয়ার পরই ওয়াসিম পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় সঙ্গীকে বাঁচাতে চেষ্টা করে সাথে থাকা ৩ কিশোর। এক পর্যায়ে কিছু সময় চেষ্টা করে তারাও পানিতে তলিয়ে যেতে শুরু করে। তখন এ দৃশ্য নদে থাকা জেলেদের চোখে পরলে জেলেরা এসে ৩ কিশোরকে জীবিত উদ্ধার করলেও ওয়াসিমকে পায়নি তারা।

এর আগে কিশোর নিখোঁজের সংবাদ পেয়ে ওইদিন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা চালাতে ভৈরব ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল এসে বুধবার দুপুর থেকে সন্ধ্যা ৬ ঘন্টা পর্যন্ত নদের বিভিন্ন অংশে ব্যাপক খোঁজাখুজি করে উদ্ধার করতে পারেনি। পরদিন ২ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত আবারও উদ্ধার অভিযান চালি ব্যর্থ হয় ডুবুরি দল। অবশেষে বৃহস্পতিবার ২ দুপুর ১২ টার দিকে ভৈরব নদী-বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার মো. তোফাজ্জল হোসেন উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করে বলেন, নিয়মানুযায়ী পানিতে তলিয়ে ওয়াসিমের মরদেহ পানির নিচে নেই। থাকলে ২৪ ঘন্টার মধ্যে মরদেহ পানির উপর ভেসে উঠতো। এখন পানির নিচে না খুঁজে উপরে খোঁজতে হবে।

পরে বিকেল ৫ টার দিকে যেখানে তলিয়ে গিয়েছিল সেখান থেকেই কচুরিপানার ভিতর থেকে নিখোঁজ ওয়াসিমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এদিকে ডুবুরি দলের উদ্ধার অভিযান নিয়ে স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা বলছেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল দু-দিন কোথায় কি খোঁজলো?

অন্যদিকে ওয়াসিমের মরদেহ উদ্ধারের পর পরিবারসহ ঘটনাস্থলে ও গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং