1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

কটিয়াদীতে রিলাক্স রেস্টুরেন্টে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন আটক, রেস্টুরেন্ট বন্ধ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৯০৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে রিলাক্স রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৬ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে ৩ যুবককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর ৩ নারীকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ১৯ অগাস্ট বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. মাইদুল ইসলামের নির্দেশে উপজেলার আচমিতা ইউনিয়নের রিলাক্স রেস্টুরেন্টে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা।

আটককৃতরা হলেন— রেস্টুরেন্টের রাঁধুনি মো. শফিকুল ইসলাম (২৫), মো. হোসেন (১৯) ও পাপন সূত্রধর (১৯)। ভ্রাম্যমাণ আদালত শফিকুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড এবং হোসেন ও পাপনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছে। আটক তিন তরুণীকে মুচলেখা রেখে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। এসময় রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময়  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  মো. মাইদুল ইসলাম,   উপজেলা ভুমি অফিসের অফিস সহকারী কামরুল ইসলাম ও কটিয়াদী মডেল থানার পুলিশ টিম।

উপজেলা নির্বাহী অফিসার  মো. মাইদুল ইসলাম বিডিচ্যানেলফোরকে জানান  গোপন সংবাদের ভিত্তিতে অনৈতিক কর্মকাণ্ডের সময় ৬ জনকে আটক করা হয়। রেস্টুরেন্টের মালিক পালিয়ে গেছে। ভবনের ভেতরে অনৈতিক কাজের জন্য ছোট ছোট আলাদা কক্ষও পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং