1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে জেলা বিএনপি’র বিজয় র‌্যালি

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

 

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি সফল করতে হাজার হাজার বিএনপি নেতাকর্মী এতে অংশ নেন।

‎বুধবার ৬ অগাস্ট দুপুরে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগি  সংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালি বের হয়। মিছিলটি গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রথখলা দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়ার পরিচালনায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি রুহুল হোসাইন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল প্রমুখ।​

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং