1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার শরীফ হত্যা মামলার আসামি দিনাজপুর থেকে গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শরীফ মিয়া (৩৯) হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. আসাদ মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১৩, সিপিসি-১ ক্যাম্পের একটি যৌথ আভিযানিকদল।

গ্রেফতার মো. আসাদ মিয়া (৩০) পাকুন্দিয়া উপজেলার নামা সালোয়াদী গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।

শুক্রবার, ২৫ বেলা সোয়া ১১টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুর জেলার কোতায়ালী থানাধীন সুইহারী মোড় (কলেজ রোড) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ২০২৫ সালের ২৭ মে রাত অনুমান সাড়ে নয়টার বাদিনীর বড় ভাই শরীফ মিয়া (৩৯) সালোয়াদী নতুন বাজারে তার নিজের ওয়ার্কশপে থাকা অবস্থায় অপরাপর আসামগণ পূর্ব বিরোধের জেরে দেশীয় অস্ত্র দিয়ে শরীফ মিয়ার (৩৯) উপর অতর্কিত হামলা করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় শরীফ মিয়ার ডাক-চিৎকারে দোকানের আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে শরীফ মিয়াকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফ মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট বোন মোছা. নিলুফা আক্তার (৩২) বাদি হয়ে কিশোরগঞ্জ জেলার  পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায় আসামিকে গ্রেফতারকরা হয়। গ্রেফতার আসামিকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং