1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

কালোবাজারীর উদ্দেশ্যে টিসিবির চাল মজুদ করায় রাজধানী থেকে চ্যাম্পিয়ান গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

 

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে কালোবাজারীর উদ্দেশ্যে টিসিবির চাল মজুদ করা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১ উত্তরা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক টিম।

গ্রেফতার মো. শামছুল হক ওরফে চ্যাম্পিয়ান (৩৮) নেত্রকোণা জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামের বাসিন্দা।

সোমবার, ২১জুলাই বেলা সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৮, প্লট-৯/এ উত্তরা বন বিথী কমপ্লেক্স এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিকে নেত্রকোণা জেলার মদন থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং