1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার নবম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

 

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নবম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ২০ জুলাই জেলা শিল্পকলা একাডেমি হলরুমে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।  

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমাদ সাকী।

সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর মাওলানা আজিজুর রহমান (জার্মানি)। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ফারুকী। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মাওলানা নোমান আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মুহাম্মাদ মাজহারুল ইসলাম মাজহার, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি কফিল উদ্দিন,  ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মুসা খাঁন,  জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক মুহাম্মাদ নুর আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি তানভীর আহমাদ।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের জেলা যুব কমিটির নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের দায়িত্বশীল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা ও জেলা আওতাধীন উপজেলা নেতৃবৃন্দ।

সভায় বক্তাগণ আরো বলেন ইসলামী যুব আন্দোলন কেবল একটি সংগঠন নয়, এটি একটি দ্বীনি আদর্শভিত্তিক যুব প্ল্যাটফর্ম, যার লক্ষ্য সমাজে সত্য, ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং