1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

হোসেনপুরে কৃতি শিক্ষার্থীদের  তাৎক্ষণিক সংবর্ধনা দিল ছাত্রশিবির

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪৩২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৫ এর কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হোসেনপুর উপজেলা শাখা। 

বৃহস্পতিবার, ১০ জুলাই বিকালে হোসেনপুর আদর্শ উচ্চ  বিদ্যালয়ে আয়োজিত এ তাৎক্ষণিক সংবর্ধনা অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ফুল ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হোসেনপুর উপজেলা শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম রাকিব। 

আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিটির প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ সাদ্দাম, শাখার সাবেক সভাপতি রহমত আলী ও সিনিয়র শিক্ষকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের আগামীর দেশগঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান এবং পড়ালেখার পাশাপাশি নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনের গুরুত্ব তুলে ধরেন।

সংবর্ধিত শিক্ষার্থীরা এই সম্মাননায় আনন্দ প্রকাশ করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং