1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

ইটনায় ডিসি ফৌজিয়া খান: শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতির আনুপাতিকতা থাকতে হবে

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

 

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির আনুপাতিকতা থাকতে হবে বলে উল্লেখ্য করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান।

বৃহস্পতিবার, ১০ জুলাই বেলা সাড়ে ১২টায় ২০২৪-২০২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে ইটনা উপজেলা ইটনা উপজেলা পরিষদ হল রুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে স্কুল বেঞ্চ, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার এবং উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ জন্য এ উপজেলাকে এগিয়ে নিতে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিকে  এক সঙ্গে কাজ করতে হবে।

ইটনা উপজেলা পরিষদ সম্মলেন কক্ষে মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭ লাখ টাকার ৭০ জোড়া বেঞ্চ, ৫ লাখ টাকার ৭০টি সেলাই মেশিন এবং প্রতিবন্ধিদের মাঝে ৯টি হুইল চেয়ার বিতরণ করেন ডিসি।

অনুষ্ঠানে ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে ইটনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইটনা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, ইটনা উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবুল হোসাইন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা, সুশিল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পরে  ডিসি ফৌজিয়া খান উপজেলা ভূমি অফিস, ইটনা সদর ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা সমাজ সেবা অফিস, ইটনা থানা ও ইটনা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং