1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

মো. ছাবির উদ্দিন রাজু , ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

 

ভৈরবে নিষিদ্ধ পলিথিন গোদামজাত করায়  হাবিব এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা  ও ৬ বস্তা পলিথিন জব্দ করেছে ভ্র্যাম্যমাণ আদালত ।

রবিবার,৬ জুলাই বিকেলে ভৈরব বাসস্ট্যান্ড সংলগ্ন প্রতিষ্ঠানটির গোডাউনে অভিযান চালিয়ে ১৫০ কেজি    ( ৬ বস্তা)  পলিথিন জব্দ করে  ২০ হাজার টাকা জরিমানা করে ভ্র্যাম্যমাণ আদালত ।

জানাযায়, দীর্ঘদিন  ধরে হাবিব এন্টারপ্রাইজ  নিষিদ্ধ পলিথিন আমদানি  করে বাসস্ট্যান্ডে সংলগ্ন  তাদের  গোডাউনে রেখে বাজারজাত  করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ভ্র্যাম্যমাণ আদালত ।

ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করেন ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদওয়ান আহমেদ রাফি ।

এ সময় উপস্থিত  ছিলেন কিশোরগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূইয়াঁ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং