1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

জজ কোর্টের প্রভাব দেখিয়ে সৎ বোনের জমি দখলের  প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

রায়হান জামান।।
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৬৯৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে জজ কোর্টের প্রভাব দেখিয়ে সৎ বোনের জমি দখলের  প্রতিবাদে জজ কোর্টের গাড়ির চালক মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে  মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

রবিবার,৬ জুলাই সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের জনতা বাজার মায়াকানন পার্ক সংলগ্ন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ভুক্তভোগী মোছা. ছালেহা বেগম,   খায়রুল ইসলাম,আকলিমাসহ গ্রামবাসীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা এলাকার বাসিন্দা জজ কোর্টের গাড়ির ড্রাইভার সাইফুল ইসলামের বিরুদ্ধে সৎ বোনের জমাজমি দখল করে ভিটাচ্যুত করার   অভিযোগসহ এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেন।

তারা আরও বলেন, ছালেহার বাবা মৃত্যুর পূর্বে  লিখিত ভাবে সকল ভাইবোনকে স্পষ্টভাবে জমির অংশীদারিত্ব নির্ধারণ করে দিয়ে গেছেন। কিন্তু সাইফুল ইসলাম সেই বন্টন না মেনে তার সৎ  বোন ছালেহাকে ওড়না দিয়ে পেঁচিয়ে ও ভাগিনা মো. খায়রুল ইসলামকে মিথ্যা মামলা দিয়ে  জেলে পাঠিয়ে ১৪ শতাংশের জমি ও পুকুরটি দখল করেন এবং     ছালেহা ও তার ছেলে মেয়েকে সেখানে প্রবেশ করতে বাধা দেয়।

এ নিয়ে ভুক্তভোগী পরিবার সামজিক কয়েকটি দরবারে করেও কোনো সমাধান পায়নি।

এ ব্যাপারে অভিযুক্ত মো. সাইফুল ইসলাম বলেন,আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং