1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

অষ্টগ্রামে পবিত্র আশুরার দিনে তাজিয়া মিছিল নিয়ে বাইশ গাঁয়ের  বৈঠক

মো. ঝুটন মিয়া, অষ্টগ্রাম, (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ অষ্টগ্রামের  ঐতিহাসিক হাবেলী বাড়িতে  পবিত্র আশুরার নিয়মনী তি ও তাজিয়া মিছিলসহ বিভিন্ন বিষয় নিয়ে  দিকনির্দেশনা মূলক আলোচনা করেছেন উপজেলার বাইশ গাঁয়ের আহলে বায়াত পাকপাঞ্জতনের  ভক্তবৃন্দ।

মঙ্গলবার, ১ জুলাই  সকাল ১১ টায় অষ্টগ্রাম হাবেলী বাড়িতে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আহমেদুল কবির প্রিন্স।

এতে বক্তব্য রাখেন, পীরজাদা সৈয়দ মেসবাহুল হোসাইন, মো, জাকির হোসেন সফি, মো, ইউনুস আলী, তাজিয়া কমিটির সভাপতি  মো. সেলিম আশরাফী  মো. হাসান হাবিব, মো. আনাস আলী মেম্বার প্রমুখ। এছাড়াও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন, সদর, কাস্তুল, দেওঘর ও বাঙ্গালপাড়া ইউনিয়নের পক্ষ হতে আসা প্রতিনিধিগণ।

আলোচনা অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং