1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

নিকলীতে নারী শান্তি সহায়কদের ফ্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের নিকলীতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্য নিয়ে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ২৯ শে জুন বেলা সাড়ে ১১টায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে সহকারী শিক্ষক হ্যাপি আক্তারের সভাপতিত্বে এবং নারী উদ্যোক্তা শায়লা আক্তারের সঞ্চালনায় নিকলী যুব নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পিএফজি’র সমন্বয়কারী মো. জসিম উদ্দিন, সদর ইউপি সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নিকলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক টপি আক্তার, সাবেক ইউপি সদস্য  রুমা আক্তার, মারজিয়া আক্তার, শিমুল আক্তার, সাদিয়া আফরিন, দি হাঙ্গার প্রজেক্ট এর ফিল্ড কোঅর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান প্রমুখ।

দি হাঙ্গার প্রজেক্ট এর ফিল্ড কোঅর্ডিনেটর বলেন এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বিভিন্ন কর্মসূচিতে নারীদের সক্রিয় অংশগ্রগণ বৃদ্ধি করাই হলো নারী শান্তি সহায়ক ফ্ল্যাটফর্ম গঠন করার মুল লক্ষ্য।

মানুষে মানুষে ভেদাভেদ ভূলে একটি শান্তিপূ্র্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাবো। বিশ্বের বুকে একটি উন্নত সমৃদ্ধ মর্যাদাবান রাষ্ট্র হিসেবে আমাদের প্রিয় মাতৃভূমিকে গড়ে তুলতে চাই। নারীদের ভোগের সামগ্রী না ভেবে যথাযথ সম্মান, মর্যাদা ও নারীর পূর্ণ অধিকার দিতে হবে। নারী নির্যাতন ও ধর্ষণের ভয়াবহ নির্মমতার হাত থেকে রক্ষা করতে নারী শান্তি সহায়ক ফ্ল্যাটফর্ম সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং