1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

কিশোরগঞ্জে ৭ কেজি গাঁজা ও গাড়িসহ দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪৪৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজা ও একটি প্রোবক্স গাড়িসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার দুইজনের মধ্যে মো. কুদ্দুস মিয়া(৪০) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সোনামুড়া এলাকার আলতাফ আলীর ছেলে ও মোহাম্মদ আলী (৩৮) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আফজলপুর এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে।

শনিবার, ২৮ জুন রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং