1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

হোসেনপুরে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের সংবর্ধনা 

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে ইসলাহুল মাদারিসিল ক্বওমিয়া আল আরাবিয়া হোসেনপুর-এর উদ্যোগে কওমি মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এক ব্যতিক্রমধর্মী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার, ২৩ জুন দিনব্যাপী উপজেলার আসাদুজ্জামান খান অডিটোরিমায়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়।

এতে বেফাক ও আঞ্চলিক শিক্ষা বোর্ডে মেধা তালিকায় স্থান পাওয়া কওমি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি আল্লামা শফিকুর রহমান জালালাবাদী (দা.বা.), শায়েখুল হাদিস আল জামিয়াতুল এমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম আল্লামা এমদাদুল্লাহ (দা.বা.) ও জামিয়া নূরানিয়া তারাপাশা কিশোরগঞ্জের মুহতামিম মুফতি আবুল বাশার (দা.বা.)সহ হোসেনপুর উপজেলার অন্তর্গত সকল কওমি মাদ্রাসার মুহতামিম ও নাযিমে তালিমাতগণ। 

অনুষ্ঠান শেষে ৭৮ জন মেধাবী ছাত্র-ছাত্রী ও ১৩৪ টি কওমি মাদরাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং