1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

ছাগলের জন্য কাঁঠাল পাতা পাড়তে গিয়ে প্রাণ গেল ইমামের

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে ছাগলের জন্য কাঁঠাল পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল জলিল (৫০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।

সোমবার, ২৩ জুন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল ওই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি স্থানীয় হাজীপুর বাজারের একটি মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি একই বাজারে একটি ওষুধের ফার্মেসি পরিচালনা করতেন।

নিহতের চাচাতো ভাই বাপ্পী জানান, সকালে নিজ বাড়ির পাশে ছাগলের জন্য কাঁঠাল পাতা পাড়তে গাছে উঠেছিলেন আব্দুল জলিল। এ সময় হঠাৎ পা ফসকে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে (পিজি হাসপাতাল) নেওয়ার পথে পাকুন্দিয়া বাজারের কাছে তিনি অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং